الظاهر
هو اسمُ فاعل من (الظهور)، وهو اسمٌ ذاتي من أسماء الربِّ تبارك...
আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত, “যখন তোমাদের কেউ কাউকে আঘাত করে, সে যেন চেহারায় আঘাত করা থেকে বিরত থাকে।”
হাদীসটিতে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে, যখন কোনো মানুষ কাউকে মারার ইচ্ছা করে, তার ওপর দায়িত্ব হলো সে যেন চেহারার উপর আঘাত করা থেকে বিরত থাকে। কারণ, চেহারা হলো যাবতীয় সৌন্দর্যের কেন্দ্রবিন্দু অধিকন্তু চেহারা মোলায়েম। ফলে তার মধ্যে আঘাত করলে তার আলামত প্রকাশ পায়।